অমর একুশের শ্রদ্ধাঞ্জলী



গৌতম নন্দী,মুন্সিরহাট:

প্রতিবছরের মতো এবছরও মুন্সিরহাট আনন্দমঠ আশ্রমে  আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হলো। এছাড়াও স্বামী আনন্দ ভারতী মহারাজের নির্দেশ মেনে মঠের  উত্তর বঙ্গ ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন শাখায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস। 


 "এপার বাংলা ওপার বাংলা,আমাদের ই সোনার বাংলা।সোনার বাংলার জয় হোক জয় হোক" ,এই স্লোগানকে সামনে রেখেই মুন্সিরহাটে শুরুহল আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। ক্যারাটে প্রদর্শণী ছিল এই অনুষ্ঠানের বিশেষ অঙ্গ। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এই আশ্রমের আবাসিকরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...