মেজিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।



বাঁকুড়া:

 বাঁকুড়ার মেজিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো । আগুনের লেলিহান শিখায় ভষ্মিভূত একাধিক প্লাস্টিক পাইপ । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে। 


স্থানীয় সূত্রের খবর, রবিবার সাড়ে বারোটা নাগাদ হঠাৎই আগুন লাগে নামোমেজিয়ার সৌরবিদ্যুৎ প্রকল্পের মানা এলাকায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা একাধিক অর্ধদগ্ধ প্লাস্টিক পাইপে । আগুনের পরিধি বাড়তে থাকায় ভীড় জমতে থাকে এলাকা জুড়ে। দূর্ঘটনা এড়াতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন । দীর্ঘ কুড়ি মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।



  তবে ঠিক কি কারণে আগুন লাগল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দা শিখা মজুমদার জানান, হঠাৎই আগুন দেখে আমরা বাড়ি থেকে ছুটে আসি। এই প্রথমবার নয়, 



এই প্লাস্টিকের পাইপের উপর এর আগেও কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছিল। বারংবার একই জায়গায় আগুন। আমরা খুব আতঙ্কে আছি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...