কবিতা চর্চার আসর শ্যামপুরে ,অতসী দাস



বঙ্গীয় কবি শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজিবী ফোরাম'এর উদ্যোগে আজ বিকাল চারটায়,  শ্যামপুরের এক সভাগৃহে সাহিত্য ও কবিতা চর্চার আসর বসে। এলাকার কবি, সাহিত্যসেবীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। সংস্থার  সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। 



অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন এলাকার বিশিষ্ট কবি মুক্তিপ্রসন্ন পাখিরা,কাশিনাথ মণ্ডল, বৈশাখী দাস,রুমা পাঁজা,শিপ্রা ঘোষ, রীনা দাস, সুদীপ ঘোষ, ভগীরথ মণ্ডল, স্বপন ভুঁইয়া, অরিজিৎ দোলুই সহ আরো অনেকে। 



এই সংস্থার হাত ধরে আগামীদিনে অনেক কবি সাহিত্যিক উঠে আসবেন বলে দাবী করেন ফোরাম'এর সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...