23নং ওয়ার্ডের প্রার্থী তানভি নিজাম মোল্লার কাছথেকেও শোনা গেল জয়ের নিশ্চয়তা,
বিদায়ী পুরবোর্ডের কাউন্সিলর ও বর্তমানে 25নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সানজিদা রহমান বলেন উলুবেড়িয়ার মানুষ উন্নয়নের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল সমর্থন করে চলছে, বিরোধীদের কোথায় কোনো অস্তিত্ব নেই।
স্বনামে বেনামে উলুবেড়িয়া পৌরসভার 5 বারের দায়িত্বপ্রাপ্ত ও বিদায়ী পুরবোর্ডের প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য ও বর্তমানে 32নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেখ আকবর আলী বলেন উলুবেড়িয়া পৌরসভায় বিরোধীদের 32 ওয়ার্ডে প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই,
যে কটি ওয়ার্ডে বিরোধী প্রার্থী হয়েছেন শুধুমাত্র কাগজে কলমে, বাস্তবের ময়দানে তৃণমূল কংগ্রেস ছাড়া কাউকে দেখা যায় না।




