খনি অঞ্চলে নানা অনুষ্ঠানের মাধ্যমে লতা মঙ্গেশকার -কে শ্রদ্ধা



সংবাদদাতা, অন্ডাল : 
রবিবার প্রয়াত হন সংগীতজগতের নক্ষত্র লতা মঙ্গেশকর । দ্রুত সেই খবর ছড়িয়ে পড়তেই দেশ বিদেশের মতো খনি অঞ্চলে ও নেমে আসে শোকের ছায়া । শুরু হয়ে যায় প্রায়ত শিল্পী-কে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি । রবিবার সন্ধ্যায় উখড়া গ্রামবাসীদের পক্ষ থেকে শিল্পীর স্মরণে হয় একটি মৌন মিছিল । স্থানীয় পুরানো হাটতলা থেকে শুরু হয়ে মৌন মিছিলটি শেষ হয় স্কুল মোড়ে । সেখানে মোমবাতি জ্বালিয়ে শিল্পীকে জানানো হয় শ্রদ্ধা । উখড়া সার্কাস মাঠে দুদিন আগে শুরু হয়েছে উৎসব মেলা । সন্ধ্যায় শিল্পী কে শ্রদ্ধা জানাতে মেলা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় ।



 মেলার মূল মঞ্চে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান । শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদানের পর এক মিনিট নীরবতা পালন করা হয় । পাণ্ডবেশ্বর ব্লকের হরিপুর খামখেয়ালি ক্লাবের পক্ষ থেকেও শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন হয় । সেখানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ সহ অন্যরা । অন্ডাল পোস্ট অফিস মোড় এলাকার ব্যবসায়ীদের পক্ষ থেকে সোমবার সকালে শিল্পী-র প্রতিকৃতিতে মাল্যদান  করা হয় । এছাড়াও এদিন এলাকার বিভিন্ন বিদ্যালয়ে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে মাল্যদান ও নীরবতা পালন করা হয় । তারপর শুরু হয় বিদ্যালয়ের পঠন পাঠন ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...