পৌর প্রচারে তৃণমূল, উলুবেড়িয়া




উলুবেড়িয়া পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরূদ্ধে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই বলে দাবী করলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব‍্যানার্জী, শুক্রবার উলুবেড়িয়া পৌরসভা নির্বাচনে ২৮নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমির উদ্দিন মোল্লা ওরফে বাপীর সমর্থনে নিমদিঘীতে এক নির্বাচনী জনসভায় একথা বলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব‍্যানার্জী,তিনি আরও বলেন "যারা দলবিরোধী কাজ করে চলেছে তাদেরকে সবিনয়ে আবেদন করছি সবকিছুই ভুলে গিয়ে দলের সকল কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক‍্যবদ্ধভাবে এগিয়ে আসুন।" 



এছাড়াও উলুবেড়িয়াপূর্ব কেন্দ্রের সভাপতি আহ্বান জানান যে যারা দলবিরোধী কাজে লিপ্ত থাকবে তাদেরকে কোনো রকম ক্ষমা করা হবে না। সভায় তৃণমূল কংগ্রেসের নেতা হাসান হাবিব বলেন দীর্ঘ ৩৪বছরের বাম রাজত্বে এলাকা পিছিয়ে পড়েছিল, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এলাকা উন্নয়নের মুখ দেখেছে, ২৮নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী লড়াকু তৃণমূল কংগ্রেসের কর্মী সমির উদ্দিন মোল্লা ওরফে বাপী বলেন উলুবেড়িয়া পৌরসভার ২৮নং ওয়ার্ডের নিমদিঘী এলাকায় দীর্ঘদিন উন্নয়ন পিছিয়ে আছে, উন্নয়নের পরিবর্তে বিভেদ গন্ডগোলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 



তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমির উদ্দিন মোল্লা ওরফে বাপী বলেন তার প্রতি মানুষের আস্থা আছে তিনি জয়ের বিষয়ে দুশো শতাংশ নিশ্চিত, তার প্রথম কাজ হবে এলাকার নিকাশি ব‍্যবস্থা দ্রুত করা,আবাসন প্রকল্পে সমস্ত গৃহহীন মানুষ কছ ঘরের ব‍্যবস্থা করা,এবং সম্প্রীতি বজায় রাখা। 



নির্বাচনী জনসভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর সভাপতি রেজাবুল হক ওরফে চিতা প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...