কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান
দিন কয়েক আগে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছিল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেড়ুগ্রাম অঞ্চলের বোঁয়াইচন্ডি গ্রামের বাসিন্দা তরুণ পালের অসাধারণ কর্মকাণ্ডের বিস্তারিত কথা। সংবাদ নজরে আসতেই তরুণ পালের অসামান্য কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হয়ে কৃতি ছাত্র তরুণ পালকে অনুপ্রেরণা যোগাতে এবং সংবর্ধনা দিতে তার বাড়িতে ছুটে আসেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ অপার্থীব ইসলাম, জেলা পরিষদের অন্যতম সদস্য বিশ্বনাথ রায়, সগড়াই অঞ্চল প্রধান শুভেন্দু কুমার পাল সহ অঞ্চল নেতৃত্বরা।
যুবকে সাফল্যের শিখরে পৌঁছাতে পাশে থাকার আশ্বাস দিলেন খন্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের অন্যতম সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী অপার্থিব ইসলাম। উল্লেখ্য হ্যাভার্ড ওয়াল্ড রেকড সহ বিভিন্ন রেকর্ড এ নাম নথিভুক্ত করে নজীর সৃষ্টি করেছে এক যুবক কিছুদিন আগে সে খবর দেখিয়ে ছিলাম আমরা। খণ্ডঘোষ ব্লকের প্রত্যন্ত গ্রাম বোয়াইচণডীর বাসিন্দা ২২ বছরের যুবক তরুণ পালের অসাধারণ কৃতীত্ব। কৃষক পরিবারের সন্তান সে। সে হোমমেড পদ্ধতি অবলম্বন করে বেশ কিছু পশু প্রাণীর মাথা এবং কিছু কেমন পোষ্যর পুরো শরীর সংরক্ষণ করে রেখেছে বিগত কয়েক বছর যাবৎ । জানা যায় প্রায় ১১ টির মত মৃত পশু প্রাণীর শরীর ও মাথা সংরক্ষণ আছে ৫ বছর যাবৎ। এই কৃতিত্বর কথা সংবাদমাধ্যম দ্বারা জানতে পেরেই শনিবার তরুনকে সংবর্ধনা জানাতে এবং তার পাশে দাড়াতে বাড়িতে ছুটে যান ব্লক সভাপতি অপার্থিব ইসলাম ও জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় এবং ব্লকের যুব সভাপতি তথা সগড়াই অঞ্চলের প্রধান শুভেন্দু পাল সহ অন্যান্যরা । পুস্প স্তবক দ্বারা সংবর্ধনা দেওয়া হয় তরুন পাল কে, এবং উচ্চ শিক্ষা বিষয়ক বিভিন্ন ভাবে তরুনের পাশে থাকবে খন্ডঘোষ ব্লক তৃণমূল নেতৃত্ব এমনটাই জানালেন অপার্থিব ইসলাম । ব্লক নেতৃত্বের আগমনে খুশির জোয়ারে মেতে ওঠে তরুনের গোটা পরিবার।
ব্লক সভাপতি অপার্থীব ইসলাম জানান, বোঁয়াইচন্ডি গ্রামের কৃতি সন্তান যার নাম তরুণ পাল সে, যে কাজ করে দেখিয়েছে তাতে করে আমাদের সকলের গর্ব আমরা সকলে খুবই খুশি এবং তরুণের বাড়ি আসতে পেরে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করছি। তিনি সংবাদমাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন করেন তরুণের মত একজন প্রতিভাবান ছাত্রকে প্রকাশ্যে আনার জন্য।
জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায় বলেন, আমরা ছাত্রজীবনে গ্রিনিজ বুক সহ বিভিন্ন ওয়ার্ল্ড রেকর্ডের কথা শুনতাম, কিন্তু আজ আমাদের বাড়ির ছেলে তরুণ পাল বিভিন্ন সম্মানে ভূষিত হয়ে অসাধ্য সাধন করেছে, এতে আমরা সকলে গর্বিত। সংবাদ মাধ্যমের খবর শুনেই আমাদের মন ছটফট করছিল যে, কখন তরুণের পাশে গিয়ে তার সান্নিধ্য লাভ করব অবশেষে সেটা সফল হয়েছে।
সগড়াই অঞ্চল প্রধান শুভেন্দু কুমার পাল বলেন, আমাদের খণ্ডঘোষ এর গর্ব তরুন পাল। তার সর্ব ক্ষেত্রে সাফল্য কামনা করছি।

