আনিস কান্ডে এস ইউ সি আইয়ের প্রতিবাদ



পম্পা সরকার,
     বাগনান, হাওড়া:


আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাওড়া জেলার আমতা থানার সারদা গ্রামের বাসিন্দা আনিস খান খুনের বিচারের দাবিতে আজ বাগনানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের বাগনান লোকাল কমিটি। গত শনিবার গভীররাতে নিজের বাড়িতে দুষ্কৃতীদের হাতে খুন হয় নানা ছাত্র ও গণ আন্দোলনের অগ্রণী এই ছাত্র আনিস খান। 


পুলিশের পোশাক পড়ে চারজন দুষ্কৃতী গভীর রাতে এই ছাত্র কর্মীর বাড়িতে আক্রমণ করে তাকে ছাদ দিয়ে ফেলে দিয়ে খুন করে।তারপর থেকেই রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যায়।বাগনানে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দলের হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদিকা মিনতি সরকার। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে,"প্রতিবাদী ছাত্র আনিস খানের পর চারদিন কেটে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারলো না পুলিশ। 



এমনকি পুলিশের পোশাক পরেই দুষ্কৃতীরা খুন করেছে।তাই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।" যদিও তদন্তের জন্য মুখ্যমন্ত্রী সিট গঠন করেই কর্ত্যব্যের গাফিলতির অভিযোগে তিনজন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে।


এই প্রতিবাদ সভায় দলের ছাত্রসংগঠন এ আই ডি এস ও'র নেতা সেখ মহঃ মাসুদ বলেন যে,"দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যের সব জেলায় আন্দোলন সংগঠিত করছি। ঘটনার পরের দিনই আমতা থানায় বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করে বিচার চেয়েছি। 


আজ কলকাতায় আনিস খুনের বিচার চেয়ে এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের হস্তান্তরের প্রতিবাদে সাধারণ ছাত্রদের মহাকরণ অভিযানে কলকাতা পুলিশ লাঠিচার্জ করেছে,অথচ নিরাপত্তার দাবি করেও ছাত্রকে নিরাপত্তা দিতে ব্যর্থ এই পুলিশ।এর প্রতিবাদে আগামীকাল ২৩ ফেব্রুয়ারি রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালন করা হবে। 


যতদিন না এই ঘটনায় দোষীদের শাস্তি হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে।"পাশাপাশি রাজ্য সরকারের শিক্ষায় পিপিপি মডেল করে শিক্ষার বেসরকারীকরণ, হাসপাতালে ২৮৩ টি ওষুধ ছাঁটাইয়ের ও দুয়ারে মদ প্রকল্পের বিরোধীতা করা হয় এই মিছিল থেকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...