গৌতম নন্দী,হাওড়া
আজ জগৎবল্লভপুর ব্লকের নরেন্দ্রপুর শ্রীগৌরাঙ্গ আশ্রমে পালিত হচ্ছে মাঘী পূর্ণিমার রথযাত্রা। চলছে বিশেষ পূজা-পাঠ,নগর পরিক্রমা, ভজন-কীর্তন। আশ্রমের প্রতিষ্ঠাত্রী মাতাজী আজকের দিনে গৌড়িয় মতে গুরু দিক্ষা নিয়ে ছিলেন ।
তাই আজকের দিনটিকে স্মরণীয় করার জন্য তিনি এই শ্রীগৌরাঙ্গ আশ্রমে শ্রীজগন্নাথদেবের মূর্তি সম্বলিত রথযাত্রার প্রচলন করে ছিলেন।সেই পরম্পরা আজও এলাকার মানুষ মেনে চলছে শ্রদ্ধা ও ভক্তির সাথে।

