স্বাভাবিক পঠনপাঠন চালুর দাবিতে বিক্ষোভ


সংবাদদাতা,*
অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির হাওড়া শাখার পক্ষ থেকে,
*শিক্ষক বিশ্বজিৎ সামন্ত*


  *৭ ই ফেব্রুয়ারি,২০২২: ঘোড়াঘাটা ,বাগনান, হাওড়া-* পাড়ায় শিক্ষালয়' বাতিল করে প্রথম শ্রেণী থেকে বিদ্যালয়ে ক্লাসরুমভিত্তিক পঠন-পাঠন চালু করতে হবে এই দাবিতে আজ ঘোড়াঘাটা বাজারে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করল অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির হাওড়া গ্রামীণ জেলা শাখা।এই অবস্থান বিক্ষোভের নেতৃত্বে ছিলেন শিক্ষক জয়ন্ত খাটুয়া মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক বিশ্বজিৎ সামন্ত,শিক্ষক শ্রীমন্ত ধাড়া সহ অন্যান্য শিক্ষক-শিক্ষানুরাগী মানুষজন।



এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক জয়ন্ত খাটুয়া বলেন যে,"কেন্দ্রীয় সরকার শিক্ষাকে বেসরকারীকরণ করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি-২০২০ চালু করেছে,এরাজ্যেও সেই শিক্ষানীতিই প্রণয়ন করার জন্য‌ই রাজ্য সরকার "পাড়ায় শিক্ষালয়" প্রকল্পের দ্বারা তার সূচনা করছে।" এছাড়াও তিনি অভিযোগ করেন যে,"এই "পাড়ায় শিক্ষালয়" প্রকল্প বাস্তবায়ন করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই লিভার ফাউন্ডেশন,সি আই এন আই,প্রথম,বিক্রমশীলা-এই চারটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছে।


এর দ্বারাই প্রাথমিক শিক্ষায় সরকারিভাবে বেসরকারীকরণ শুরু হয়ে গেল।" প্রসঙ্গত উল্লেখ্য যে,আজ থেকেই রাজ্যের সব প্রাথমিক বিদ্যালয় খুললেও বিদ্যালয়ের ক্লাসরুমে পঠন-পাঠনের পরিবর্তে 'পাড়ায় শিক্ষালয়' শুরু হয়েছে।এই প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয় গুলির পাশের মাঠে কোনো খোলা জায়গায় স্বাস্থ্যবিধি মেনে শিশুদের পঠন-পাঠন শুরু হয়েছে।আজ‌ই এর বিরুদ্ধে রাস্তায় অন্যান্য অনেক সংগঠনের সাথে সাথে জেলা ও রাজ্যে বিক্ষোভ সামিল হয়েছে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি। 



কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি-২০২০ ও রাজ্য সরকারের 'পাড়ায় শিক্ষালয়' এই দুই নীতির বিরুদ্ধে শিক্ষাকে বাঁচানোর জন্য সমস্ত ছাত্র-শিক্ষক-অভিভাবক ও জনসাধারণকে আন্দোলনে সামিল হ‌ওয়ার জন্য আহ্বান জানিয়েছে নেতৃবৃন্দ।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...