এ আই ইউ টি ইউ সি শ্রমিক সংগঠন অনুমোদিত "সারাবাংলা ওয়াটার ক্যারিয়ার এন্ড সুইপার ইউনিয়ন" এর দীর্ঘদিন ধরে ধারাবাহিক আন্দোলনের ফলে- একমাত্র ভূমিদপ্তর অফিসে কর্মরত কর্মবন্ধুদের গ্রুপ ডি কর্মচারী স্বীকৃতির বিষয়ে ভাবনা শুরু করেছে। ইতিমধ্যে বিভিন্ন ব্লকের বি এল আর ও অফিসে এবং এস ডি এল আর ও অফিসে দরবার করার ফলশ্রুতিতে হাওড়া জেলা ডি এল আর ও অফিস ল্যান্ড দপ্তর এর ডাইরেক্টর এর কাছে গ্রুপ ডি কর্মচারী স্বীকৃতির বিষয়টি সুপারিশ করেছে।
এমতাবস্থায় সমস্ত ব্লকের কর্মবন্ধুদের ঐক্যবদ্ধ হয়ে, সক্রিয় ভাবে আন্দোলনে অংশগ্রহণ করা দরকার।
এই উদ্দেশ্যকে সামনে রেখে- ১৩ই ফেব্রুয়ারি, রবিবার উলুবেড়িয়া বাজারপাড়ায় দুপুর একটি সভা হয়।
উল্লেখ্য শ্রমিক আন্দোলনের সংগ্রামী নেতা- এই সংগঠনের রাজ্য সভাপতি, সমর মাঝি সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি শ্রমিক সংগঠনের হাওড়া জেলা সংগঠক নিখিল বেরা। উপস্থিত কর্মীরা আগামী ১৭ই ফেব্রুয়ারি আমতা১ ব্লকে এবং ২৪শে ফেব্রুয়ারি আমতা২ ব্লকের বি এল আর ও অফিসে ডেপুটেশন এর সিদ্ধান্ত নেয়।



