কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান
একের পর এক নক্ষত্র পতন, শোকে ডুবে গোটা দেশ, সঙ্গীত জগতের এ যেন এক অভিশাপ, বারে বারে তা শিল্পীদের মুখে উঠে আসতে শোনা যাচ্ছে বিগত কয়েকদিনে। সদ্য লতা মঙ্গেশকরের শোকে জর্জরিত গোটা দেশ হারালেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে। মঙ্গলবার রাতেই সকলকে কাঁদিয়ে চিরনিদ্রায় গায়িকা, শেষকৃত্যের আগেই এলো আরও এক দুঃসংবাদ, প্রয়াত কিংবদন্তি শিল্পী বাপ্পি লাহিড়ী । বুধবার সকালে এই খবর সামনে আসতেই শোকে ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গ, একের পর এক সেলেব শোকজ্ঞাপন করে করলেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অগণিত ভক্তরা ।
ভারাক্রান্ত মনে তাঁকে শেষ সম্মান জানাতে এগিয়ে আসেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস। বিশিষ্টজন থেকে সাধারণ মানুষ উপস্থিত হয়ে ফুল, মালা সহযোগে শ্রদ্ধা জানানো হয় দুই মহান শিল্পীকে। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মোহাম্মদ অপার্থিব ইসলাম, জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তপন ঘোষ,সগড়াই অঞ্চল প্রধান শুভেন্দু পাল, শাকারী-১ এর উপপ্রধান সেখ জাহাঙ্গীর, ব্লক যুব সহ সভাপতি রাধাকান্ত মন্ডল সহ অনেকে । একে একে গীতশ্রী এবং সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ীকে শেষ সম্মান জানাতে আসেন স্থানীয় অনেকেই । ব্লক সভাপতি মোহাম্মদ অপার্থিব ইসলাম বলেন,শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক বাংলা গানের জগতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুরের বিস্তার।
তাঁর কন্ঠে প্রাণ পেয়েছে অগণিত গান। তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার। প্রায় গোটা জীবন সঙ্গীতের জগতে অতিবাহিত করেছেন তিনি। গতকাল সেই যাত্রা শেষ হয়েছে। আমরা অতি দুঃখ ও বেদনার সাথে তাঁকে স্মরণ করলাম দুই শিল্পীকে ।


