বিদ্ধংসী অগ্নিকাণ্ডের ফলে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি পাউরুটির কারখানা ,
বুধবার ভোরে শ্যামপুরের অযোধ্যায় একটি পাউরুটির কারখানায় আগুন লাগে, আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণভাবে ভস্মীভূত হয় পাউরুটি কারখানা এবং পাশের একটি চানাচুরের কারখানা,
ভোরের সময় এলাকায় লোকজন কম থাকার ফলে ঠিক মতো নেভানোর কাজ সম্ভব হয়নি,
খবর যায় দমকলে,
উলূবেড়িয়া থেকে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ করে,
কিন্ত কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়,
ঘটনাস্থলে শ্যামপুর থানার পুলিশ, তদন্ত শুরু করেছে।




