ঐতিহাসিক ভীম পূজা





গৌতম নন্দী, ব্যাবর্তা, পূর্ব মেদিনীপুর:

মহাভারতের কাহিনী অনুযায়ী পরাক্রমশালী জরাসন্ধ কে বধ করার উপায় ভগবান শ্রীকৃষ্ণের ছিল না। তাই তিনি ভীম কে দিয়ে জরাসন্ধ কে হত্যা করান। তাই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ অনুযায়ী মাঘ মাসের শুক্ল একাদশী বা ভৈম একাদশী তে ভীম মর্তের মানুষ দ্বারা পূজিত হন। 



 ঐ দিন ভক্তি ভরে যারা  ভীমপূজা করবেন তাঁরা স্বয়ং ভগবানের আশীর্বাদ পাবেন।  পঞ্চ পান্ডব কিছু দিন তাম্প্রলিপ্ত বন্দরের সন্নিকটে বসবাস করেন।তাই ঐ অঞ্চলের মেদ উপজাতির মধ্যে এই ভীম পূজার প্রথম প্রচলন হয়।পরে সমগ্ৰ বঙ্গে এর প্রচলন হয়।
পশ্চিমবঙ্গের অন্যতম ভীম পূজা হয় পূর্ব মেদিনীপুর জেলায়    তাড়াগ্যাড়া ,ব্যাবর্তা হাটের ভীম পূজা।
এই পূজা তিনশ বছরের পুরানো।পূজা উপলক্ষে দশ দিনের মেলা বসে।মেলা শুরু হয়েছে ১২ই ফেব্রুয়ারি এবং শেষ ২২শে ফেব্রুয়ারি।এবারে পূজার থিম দ্রৌপদীর লাঞ্চনা ও ভীমের অঙ্গীকার। 



দ্বিতীয় পন্ডবের গলায় আছে কয়েক লক্ষ টাকা মূল্যের মালা। বহু জেলার মানুষ এই মেলায় তাঁদের মানসিক নিয়ে আসেন। অনেকে মানসিক পুরনের পর আবার ছোট ,ছোট ভীম ঠাকুর দিয়ে যান।এই মেলা জেলার অন্যতম আকর্ষণ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...