বকেয়া ইন্সেন্টিভ সহ গুরুত্বপূর্ণ আশাকর্মীদের কিছু সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে ব্লক, জেলা ও রাজ্য স্তরে কর্মসূচি চলছে।
ইতিমধ্যে গত ২৮শে জানুয়ারি স্বাস্থ্য ভবনে "পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের" পক্ষ থেকে প্রতিনিধি ডেপুটেশন দেওয়া হয়েছে।
যে সমস্ত সমস্যা ও দাবি নিয়ে আশাকর্মীরা আন্দোলন করছে, তার কিছু দাবি মিটলেও পুরো নিষ্পত্তি এখনো হয়নি। ফলে আগামী ১৮ই ফেব্রুয়ারি 'কলকাতা অভিযানের' কর্মসূচি নেওয়া হয়েছে।
এই কর্মসূচিকে সফল করতে- ১৩ই ফেব্রুয়ারি, রানিহাটিতে পাঁচলা ব্লকের গুরুত্বপূর্ণ আশাকর্মীদের একটি মিটিং হয়। এই সভায় বক্তব্য রাখেন- এই ব্লকের 'আশাকর্মী ইউনিয়নের' সম্পাদিকা- সুমনা রায় এবং এই ইউনিয়নের হাওড়া জেলা সংগঠক- পম্পা সরকার। এই সভা থেকে আগামী ১৮ই ফেব্রুয়ারি 'কলিকাতা অভিযানে' সমস্ত কর্মীরা অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন।


