অতসী দাস, শ্যামপুর:
সদ্য প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে, ভারতবর্ষ সহ সারা পৃথিবীর সঙ্গীতপ্রিয় মানুষ আজ শোকস্তব্ধ। ভারতের এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে শ্যামপুরের খিদিরপুরে এক সভাগৃহে স্মরণ সভার আয়োজন করল,'বঙ্গীয় কবি শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজিবী ফোরাম '। অনুষ্ঠানে- প্রতিকৃতিতে মাল্যদান,পুষ্পার্ঘ নিবেদন, নীরবতা পালন, স্বরচিত কবিতা পাঠ ও গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ষাটজন ফোরামের সদস্যবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রখ্যাত নাট্যকার ও সাহিত্যসেবি সত্যব্রত দাস। অনুষ্ঠানে প্রয়াত সঙ্গীত শিল্পীর জীবনের নানান দিকনিয়ে আলোচনা করেন চিত্রশিল্পী জী.প্রদীপ, ফোরামের কার্যকরি সভাপতি ও বিশিষ্ট কবি অসিতবরন সাউ ও সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী। সরস্বতীর বরপুত্রী লতাজীর আত্মার চিরশান্তি প্রার্থণা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

