দা বাড়িতে সারাম্বরে পালিত হয়েছে গণেশ জননী পূজো ।



সংবাদদাতা, অন্ডাল : 

উখড়া পুরাতন হাটতলায় দা পরিবারে সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ জননী পূজা । পুজো এ বার পড়লো 65 বছরে । পুজোটি সূচনা করেন পরিবারের পূর্বপুরুষ প্রমথনাথ দা । পুজোটির সাথে জড়িয়ে আছে পরিবারের এক স্মৃতির কাহিনী । স্বর্গীয় প্রমথনাথ বাবু-র গণেশচন্দ্র দা নামে এক পুত্র ছিল । অল্প বয়সে তার মৃত্যু হয় । পুত্রশোক ভোলার জন্য প্রমথনাথ বাবু ছেলের নামে গণেশ জননী পূজার সূচনা করেন । সূচনাকালে পুজো হতো প্রতিকৃতিতে । কয়েক বছর আগে পাথরের স্থায়ী প্রতিমা তৈরি করে তা প্রতিষ্ঠা করা হয় । এখানে মা দুর্গার দুটি হাত, কোলে শিশু গণেশের মূর্তি থাকে । তিনদিন ধরে চলে পুজো । 



প্রতি বছর সরস্বতী পুজোর আগের দিন গণেশ জননী পূজার সূচনা হয় । প্রভার পুজো শুরু হয় । আজ রয়েছে হোম যজ্ঞ । রবিবার হবে প্রতিমা নিরঞ্জন । এলাকায় একটি মাত্র গণেশ জননী পুজো হাওয়াই স্থানীয়রাও এই পুজোতে যোগ দেন ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...