দাসপাড়া মাদ্রাসায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি ।




সুবল গোপ,  উত্তর দিনাজপুর:-

 দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মদনগছ সিনিয়ার মাদ্রাসায় লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মাদ্রাসা সূত্রে জানা গিয়েছে,বুধবার রাতে ২টি কম্পিউটার সেট, ১টি প্রজেক্টর, ২২ টি চেয়ার সহ আরও বেশ কিছু জিনিসপত্র ও সরঞ্জাম নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। জানালা ভেঙ্গে সম্ভবত দুর্বৃত্তরা ভিতরে ঢুকে পিছনের গেট দিয়ে জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় বলে আশঙ্কা করা হচ্ছে। মাদ্রাসার টিআইসি মহম্মদ আজিমউদ্দিন বলেন, গত রাতে দুষ্কৃতীরা হানা দিয়ে প্রায় লক্ষাধিক টাকার সরঞ্জাম নিয়ে পালিয়েছে।চুরির ঘটনার কথা এদিন পুলিসের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে। 



অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...