আদালতের নির্দেশে আনিশের দেহ তুলতে এসে বিক্ষোভের মূখে পড়ে পিছু হটল সিট।

আদালতের নির্দেশে আনিশের দেহ  তুলতে এসে বিক্ষোভের মূখে পড়ে পিছু হটল সিট। 







আনিশের বাবার শরীর খারাপ থাকায় গতকাল রাতে সিট এর সদস্যদের সোমবার সকাল ১০টা নাগাদ দেহ তোলার আবেদন জানানো হয় আনিশের পরিবারের পক্ষ থেকে। সেই আবেদন কেন মানা হলো না সেই প্রশ্ন তুলে এদিন ভোরবেলায় দেহ তুলতে আসা সরকারি আধিকারিকদের বিক্ষোভ দেখান এলাকার মানুষ। আনিশের দেহ তুলতে পৌনে পাঁচটা নাগাদ আমতার সারদা  খাঁন পাড়ায় এসে পৌঁছায় এসডিপিও এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। এসে পৌঁছায় দেহ কবর থেকে তোলার জন্যে প্রশিক্ষিত দল। সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষ। রাতের অন্ধকারে দেহ চুরি করতে এসেছে পুলিশ বলে অভিযোগ করেন আনিশের প্রতিবেশীরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের।  কার্যত বিক্ষোভের মূখে পড়েই পিছু হটেন সরকারি আধিকারিকরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, পরিবারের সহযোগিতা না পাওয়ার কারনেই এদিন দেহ তোলার কাজ বন্ধ রাখা হলো।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...