জমজমাট নির্বাচনী প্রচার, উলুবেড়িয়া




জমে উঠেছে উলুবেড়িয়া পৌরসভার নির্বাচনী প্রচার , আগামী ২৭শে ফেব্রুয়ারি পৌরসভার নির্বাচনের আগে শেষ রবিবার ছিল । ছুটির দিনকে বিশেষ ভাবে কাজে লাগালো সমস্ত রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থক ও নেতা কর্মীরা। তবে উলুবেড়িয়া পৌরসভার ৩২টি ওয়ার্ডের নির্বাচনী প্রচারে অন‍্যান‍্য প্রতিদ্ধন্দ্বী প্রার্থী ও সমর্থকদের তুলনায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও সমর্থকরা অনেক এগিয়ে। উলুবেড়িয়া পৌরসভার ২৮নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমিরুদ্দিন মোল্লা ওরফে বাপীর সমর্থনে লতিবপুরের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে উলুবেড়িয়া পূর্বের  বিধায়ক বিদেশ রঞ্জন বসু বলেন রাজ‍্যের উন্নয়নে মানবিক মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা হয়না, সমস্ত শ্রেণীর মানুষের কাছে মুখ‍্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা পৌঁছে গেছে। 



এই সভায় হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্প মাতৃগর্ভ থেকে শ্মশানে বা কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রতিটি মানুষ পেয়ে আসছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা সুভাষ সিং ,রিয়াজুদ্দিন মোল্লা, লালু ভূষন মান্না তাদের ক্ষুদ্র বক্তব্যে বলেন যে আগামী দিনে ২৮নং ওয়ার্ডকে উলুবেড়িয়া পৌরসভার মডেল ওয়ার্ড হিসেবে দাবী করেন এবং সর্বোচ্চ ব‍্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমিরুদ্দিন মোল্লা বাপীকে জেতানোর শপথ নেন।



 পরিশেষে ২৮নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী।সমিরুদ্দিন মোল্লা ওরফে বাপী বলেন মানুষের আশীর্বাদ গ্ৰহন করে তিনি জনগনের মতামতকে পাথেয় করে এগিয়ে যাবেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...