উখরা স্বাস্থ্য মেলায় লতা স্মরণ



সংবাদদাতা, অন্ডাল : 

রবিবার উখড়া বাজপাই মোড়ে সারম্বরে আয়োজিত হল স্বাস্থ্য মেলা । স্থানীয় নবভারতী সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য মেলাটি এবার পরল ১২তম বর্ষে । প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা করেন রানীগঞ্জ ও জামুড়িয়ার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও হরেরাম সিংহ । এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মধ্যক্ষ (পশ্চিম বর্ধমান) কালোবরন মন্ডল, মিনতি হাজরা, অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু,উখরা পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ, শিক্ষাবিদ শ্রীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে । মেলায় শ্রদ্ধাঞ্জলি জানানো হয় সদ্য প্রয়াত সংগীত শিল্পী লতা মঙ্গেশকর কে । তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন অতিথিরা । 



এবারে স্বাস্থ্য মেলায় ছিল ২২ টি স্টল । উপস্থিত ছিলেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ, হূদরোগ, শিশুরোগ, চক্ষু, অস্থি সহ বিভিন্ন রোগের ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক । ক্লাবের পক্ষে রাজু মুখোপাধ্যায় ও সুমিত বন্দ্যোপাধ্যায় জানান গতবছর করোনা সংক্রমণের কারণে মেলার আয়োজন হয়নি । বিধি নিষেধ শিথিল হওয়ায় এবার স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে । চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য এদিন পনের'শো জন নাম নথিভুক্ত করিয়েছে । 



বিনামূল্যে ওষুধ বিতরণ ও বিভিন্ন রোগের প্যাথলজি টেস্টের সুবিধা মেলায় রয়েছে বলে জানান তারা ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...