মনোনয়ন পত্র জমা,উলুবেড়িয়া




নিজস্ব সংবাদ দাতা, উলুবেড়িয়া। 


 কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো উলুবেড়িয়া পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল, আজ সোমবার উলুবেড়িয়া মহকুমা শাসকের করনের সামনে , হাওড়া গ্ৰামীন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ইন্দ্রজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর নেতৃত্বে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় মহকুমা অফিসের সামনে। মনোনয়নপত্র দাখিলের আজ প্রথম দিন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পক্ষহতে ২২জন আজ মনোনয়নপত্র জমা দেন, আগামীকাল ৮ই ফেব্রুয়ারি বামফন্টের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ঘোষণা করা হয়েছে । 



অপরদিকে বিজেপির প্রার্থী তালিকা এখনো ঘোষণা করা হয়নি। তৃণমূল কর্মী সমর্থকরা অফিসের সামনে প্রার্থী দের ফুল মালা দিয়ে অভ্যর্থনা জানান। 



এই মনোনয়ন পত্র জমা দেওয়ার তদারকিতে ছিলেন উলুবেড়িয়া পুর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব‍্যানার্জী, বিদায়ী পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, সেখ ইমানুর রহমান ,সেখ আকবর আলী,হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় প্রমুখ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...