আমতায় কর্মবন্ধুদের সভা



 এ আই ইউ টি ইউ সি  শ্রমিক সংগঠন অনুমোদিত "সারাবাংলা ওয়াটার ক্যারিয়ার এন্ড সুইপার ইউনিয়ন" এর দীর্ঘদিন ধরে ধারাবাহিক আন্দোলনের ফলে- একমাত্র ভূমিদপ্তর অফিসে কর্মরত কর্মবন্ধুদের গ্রুপ ডি কর্মচারী স্বীকৃতির বিষয়ে ভাবনা শুরু করেছে। ইতিমধ্যে বিভিন্ন ব্লকের বি এল আর ও অফিসে এবং এস ডি এল আর ও অফিসে দরবার করার ফলশ্রুতিতে হাওড়া জেলা ডি এল আর ও অফিস ল্যান্ড দপ্তর এর ডাইরেক্টর এর কাছে গ্রুপ ডি কর্মচারী স্বীকৃতির বিষয়টি সুপারিশ করেছে।  এমতাবস্থায় সমস্ত ব্লকের কর্মবন্ধুদের ঐক্যবদ্ধ হয়ে, সক্রিয় ভাবে আন্দোলনে অংশগ্রহণ করা দরকার। 


এই উদ্দেশ্যকে সামনে রেখে- ১৭ই ফেব্রুয়ারি, আমতা বাসস্ট্যান্ডের কাছে আমতা ব্লকের কর্ম বন্ধুদের নিয়ে একটি সভা হয়। এই সভা থেকে চঞ্চলা পালকে সভানেত্রী, সোমেশ খানকে সম্পাদক ও তাপস রায় কোষাধ্যক্ষ করে এই ব্লকের "ওয়াটার ক্যারিয়ার এন্ড সুইপার ইউনিয়নের" একটি শক্তিশালী কমিটি গঠিত হয় । 



উল্লেখ্য এই দিনে আমতা১ ব্লকের বি এল আর ও অফিসে ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশনে নেতৃত্ব দেন  সংগঠনের হাওড়া জেলা সম্পাদক- নিখিল বেরা। উপস্থিত কর্মীরা প্রতিটি ব্লকে সংগঠনকে সংহত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। 


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...