সংবাদদাতা, অন্ডাল :
সরস্বতী পুজোয় মাছের বাজারে ক্রেতাদের ভিড় । কেনাবেচা ভালো হওয়ায় খুশি মাছ চাষিরা । বিভিন্ন সাইজের মাছ বিক্রি হলো 200 থেকে সাড়ে 400 টাকা কিলো দরে ।
সরস্বতী পুজোর দিন রান্না, পরের দিন পেট পুরে খাওয়া । বাঙ্গালীদের এই পরবটি "সিজেনো" নামে খ্যাত । মাছ এই উৎসবের প্রধান উপকরণ । তাই প্রতিবছর সরস্বতী পুজোর দিন মাছের বাজারে ভিড় জমান ক্রেতা-বিক্রেতা সকলে । শুক্রবার ভোররাত থেকে অন্ডালের উখরায় মাছের আড়ত গুলিতে শুরু হয়ে যায় মাছ কেনাবেচা । এ বছরও যার ব্যতিক্রম হয়নি । এদিন ভোররাত থেকে আড়ত গুলিতে ছিলো পাইকারি ও খুচরা ক্রেতাদের ভিড় । চালানি মাছের পাশাপাশি ছিল স্থানীয় পুকুরের দেশি মাছের বিপুল যোগান ।
চালানি মাছ পাইকারি বিক্রি হয় কেজি পিছু 200 থেকে আড়াইশো টাকা দরে । দেশি মাছের দাম ছিল আড়াইশো থেকে 500 টাকা কিলো । এদিন আড়তে সবচেয়ে বেশি ওজনের মাছ-টি ছিল ১৪ কেজি-র । সেটি বিক্রি হয় 500 টাকা কিলো দরে । অন্যান্য বছরের তুলনায় এবার মাছের চাহিদা বেশি ছিল বলে জানান আড়ত মালিকেরা ।

