গান গেয়ে লতামঙ্গেসকার কে শ্রদ্ধাঞ্জলি ।





সংবাদদাতা, অন্ডাল :

 রবিবার সন্ধ্যায় উখরা  উৎসব মেলা কমিটির পক্ষ থেকে প্রয়াত শিল্পী লতা মঙ্গেশকরের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় । শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে  অনুষ্ঠানের সূচনা হয় । 



তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় । এরপরই শিল্পীর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত অতিথিরা । দ্বিতীয় পর্বে হয় সংগীত অনুষ্ঠান । প্রয়াত লতা মঙ্গেশকরের গাওয়া গান পরিবেশন করেন শিল্পী অন্তরা ব্যানার্জি, টুটুন মুখার্জী সহ অন্যরা,



 শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠান চলাকালীন কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় মেলা ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...