কয়েকটি বিলুপ্ত প্রায় কয়েকটি বন্যপ্রানীর ঝলশানো দেহ পাচারের আগেই হাওড়া জেলার শ্যামপুরের শিবগঞ্জ খেয়াঘাট থেকে দক্ষিণ ২৪পরগনার নৈনান যাওয়ার পথে আটক করা হয় এক চোরা শিকারিকে।
বিলুপ্ত প্রায় প্রাণী যেমন বাঘরোল, বনবিড়াল,শিয়াল,গন্ধ গোকুল ইত্যাদির সংরক্ষণে নিরন্তর কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন "ওয়াইল্ড অফ শ্যামপুর" ,
"আমাদের দিনকাল", "আমরা শ্যামপুর (হাওড়া)বাসী" "হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ"সহ আরো কয়েকটি গ্রুপ। আজ খুব সকালেই এই গ্রুপ গুলির তৎপরতায় পাচার হওয়ার আগেই ধরা পড়ল কয়েকটি লুপ্তপ্রায় প্রাণীর ঝলসানো দেহ এবং চামড়া।
স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে গোপন খবর আসার ভিত্তিতে উদ্ধার হয় বন্যপ্রানীর ঝলশানো দেহ।
খবর যায় বনদপ্তরের কাছে,বনদপ্তরের পক্ষহতে একজন দুষ্কৃতীকে গ্রেফতার করা সম্ভব হলেও দুই জন পলাতক।
স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যা সঙ্গীতা গিরি জানান যে তিনি গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যান অন্যান্য কয়েকজন সদস্যদের নিয়ে, গিয়ে বিষয়টি উদ্ধার করে বনদপ্তরকে এবং স্থানীয় শ্যামপুর থানায় জানান।





