স্মরনসভা,



অতসী দাস, শ্যামপুর:

শ্যামপুরের হোগলাসীমোড়ে, শ্যামপুর বিধানসভার প্রবাদপ্রতিম  প্রাক্তন প্রয়াত দুই বিধায়ক, শশবিন্দু বেরা এবং গৌরহরি আদকের স্মরণসভা শ্রদ্ধার সঙ্গেই পালন করল শ্যামপুর কেন্দ্র ফরওয়ার্ড ব্লক কমিটি। প্রয়াত দুই বিধায়কের স্মৃতিচারনায় অংশ নেন অসিতবরণ সাউ,   ডাঃ শক্তি রঞ্জন প্রামাণিক, প্রবীর গাঙ্গুলী সহ অন্যান্য ফরওয়ার্ড ব্লক নেতৃবৃন্দ। অসিতবরন বাবু জানালেন, শ্যামপুর বিধানসভার বিভিন্ন প্রান্তে এই দুই প্রয়াত বিধায়কের ভাবধারা পৌঁছেদিতে তাঁদের দল স্মরণসভার আয়োজন করবে।



 নেতাজীর আদর্শে অনুপ্রাণিত ফরওয়ার্ড ব্লক, দলমত নির্বিশেষে মানুষের পাশে ছিল, আগামীদিনেও থাকবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...