অগ্নিদগ্ধ হয়ে মৃত মহিলা

সুবল গোপ, উত্তর দিনাজপুর:- 

রবিবার রাত পৌনে আটটার অগ্নিকাণ্ডে শোয়ার ঘর সহ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এক মহিলা । এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি অঞ্চলের কংগ্রেস কলোনি গ্রামে । 



জানা যায় রাত পৌনে আটটা নাগাদ হঠাৎ যমুনা সূত্রধরের ঘরে আগুন দেখতে পায় গ্রামবাসীরা । এরপর গ্রামবাসীরা ছোটাছুটি করে আসার আগেই দাউদাউ করে জ্বলে ওঠে তার একমাত্র ঘরটি। ওই ঘরে আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় গৃহকর্ত্রী যমুনা সূত্রধর (৫৫) । স্থানীয় সূত্রে জানা গেছে ওই মহিলা তার একমাত্র নাবালিকা মেয়ে শিলা সূত্রধর কে নিয়ে বসবাস করত । অগ্নিকাণ্ডের সময় মেয়ে শিলা পাশেরবাড়িতে বেড়াতে গেছিল বলে জানা যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এবং চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়ে দেন । 



স্থানীয় জেলা পরিষদ সদস্য গোপাল ভৌমিক জানান ঘটনাটি খুবই মর্মান্তিক তবে সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে । এই ঘটনায় শোকের ছায়া কংগ্রেস কলোনি গ্রামে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...