বসন্তের উপস্থিতির উদাহরণ ফুটে উঠলো হাওড়ার কবি সাহিত্যিকদের অনুষ্ঠানে



  নিজস্ব সংবাদদাতা,হাওড়া:  

ছিলো মৃদু শীতের অনুভূতি। ছিল হালকা বসন্তের ছোঁয়া।  ছিলো একটুকরো  ফাগুনের হাওয়া। আর  ছিল একঝাঁক হাওড়ার কবি সাহিত্যিকদের উন্মুক্ত মনও ।  আর এই আধখানা পৃথিবী নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল একটা আকাশ, একটা মাঠ আর একটা সড়ষের ক্ষেতের গল্প।  



হাওড়ার শব্দের ঝংকার পত্রিকার বার্ষিক অনুষ্ঠান হল এই পটভূমিকা নিয়ে।  হাওড়া থেকে দীর্ঘ 43   বছর নিয়মিত প্রকাশিত সাহিত্য পত্রিকা " শব্দের ঝংকার" । তাঁদের   বার্ষিক অনুষ্ঠান গত 13 ফেব্রুয়ারী অনুষ্ঠিত হলো কলকাতার  কৃষ্ণপদ হলে। ছিল কবিতাপাঠ, আবৃত্তি,সঙ্গীত, পত্রিকা  প্রকাশ, সম্বর্ধনা ।



 উদ্বোধনী সঙ্গীত পরিবেশণ করেন স্নিগ্ধা দাস। পত্রিকার প্রতিষ্ঠাতা তারাপদ মুখোপাধ্যায়, রাইটার্স ফোরামের সম্পাদক তথা " লিপি" সংবাদপত্রের সাংবাদিক "শ্যামল রায়", বিশিষ্ট সঙ্গীতশিল্পী "লতা মঙ্গেশকর" এবং পত্রিকার প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দুমিনিট নীরবতা পালন করা হয়  এই অনুষ্ঠানে। 

  মঞ্চে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন কবি আরণ্যক বসূ, কবি শিবশঙ্কর বক্সী, কবি বিজয়লক্ষ্মী চৌধুরী এবং সঙ্গীতশিল্পী কানাইলাল রায় চৌধুরী । এদিন এই অনুষ্ঠানে  শব্দের ঝংকার পত্রিকার শীত ও বসন্ত সংখ্যা এবং অনিন্দিতা মুখার্জি সাহা'র প্রথম উপন্যাস   "শুভ্রাদেবীর একদিন " আনুষ্ঠানিক প্রকাশ করেন অতিথিবৃন্দ । 

এই অনুষ্ঠানে  তরুণ সাংবাদিক নুরুল ইসলাম খান ও " লিপি " সংবাদপত্রের সাংবাদিক অমিত জানা কে সম্বর্ধনা জানানো হয় স্মৃতিপদক এবং উত্তরীয়, পুস্পস্তবক দিয়ে । অনুষ্ঠানে কবি আরণ্যক বসুর কবিতা পাঠ সকলকে মুগ্ধ করে। বাচিক শল্পী সঞ্চিতা সাহার কবিতা পাঠও অনুষ্ঠানে এনে দিয়েছিল ফাগুনের ফুরফুরে হাওয়া।  সাংবাদিক নুরুল ইসলাম খানের ক্ষুদ্র বক্তব্য সকলের হৃদয় স্পর্শ করেছিল।

 পত্রিকার সম্পাদক সুনীল মুখোপাধ্যায়ের সকলকে আপ্যায়ন,  স্নেহ করা  ও তাঁর  সঞ্চালনা অনুষ্ঠানে এনেছিল নদীর পাড়ের একমুঠো ভালবাসা।   ক বিতা পাঠ, ও আবৃত্তি পরিবেশণ করেন বিরাশি  জন কবি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তাঁরা এসেছিলেন।

 অংশ নেন যথাক্রমে -- জয়িতা বর্ধন, শুভাশিস চট্টোপাধ্যায়,  রঞ্জিত দাস, ভাষ্কর বনিক,অদিতি ব্যানার্জি, সোনালী মন্ডল, পুষ্পিতা মিত্র, শ্রাবনী চক্রবর্তী,বাসুদেব মন্ডল,ঝর্ণা ঘোষ, বিদিষা ঘোষ,অশোক দাস, সুমিতা চক্রবর্তী,লোপামুদ্রা কুন্ডু,সুহানা পারভীন, আবীর সিংহরায়,মিতালি মুখার্জি,প্রিয়দর্শিনী মুখার্জি, দিলীপ কংসবনিক, সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী,ববি ব্যানার্জি, জলি সরকার,কাকলি গুপ্ত,রঞ্জনা কর্মকার,সুসময় বিশ্বাস,সমাপ্তি সামন্ত,শতাব্দী মজুমদার সাহু,নবলতা শীল,অন্তরা ঘোষ কর্মকার, অর্চিতা কর্মকার,  শ্রাবণী দাস, সৈয়দ হাস্নেআনা,দেবলা বাউলিয়া, চামেলি দাস,রীতা মুখার্জি,ডাঃ সুশর্মা,রাঘব পোড়ে, শিল্পী দাস,করবী মুখার্জি, গীতশ্রী দে,রুমকী দত্ত,অসীম দাস,নূপুর কোলে,সঞ্চিতা সাহা,মিলি ভট্টাচার্য,সোনালী  মন্ডল,অরুণা রায় মজুমদার,গোপা দেবনাথ,মধুছন্দা গাঙ্গুলী,আরেফা গোলদার,তপন মাইতি,মিলি দাস,বিকাশচন্দ্র দাস, দেবিকা সেনগুপ্ত  সহ আরো  অনেকেই। একক সঙ্গীত পরিবেশণ করেন ভাষ্কর বনিক । 

সকলকে মিষ্টিমুখ করিয়ে  আপ্যায়ন করা হয়। সঞ্চালক ছিলেন সম্পাদক সুনীল মুখোপাধ্যায় । ধন্যবাদ জ্ঞাপন করেন সংযুক্ত সম্পাদক স্বপন পাল। এই অনুষ্ঠানটি শেষ হয়েছে বেশ কয়েক ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু তার রেশ এখনও বর্তমান।  যেটা প্রমাণ করে অনুষ্ঠানের সাফল্যতা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...