নির্মীয়মান পাচটি সুলভ শৌচাগারের আনুষ্ঠানিক উদ্বোধন



কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

সরকারি ভাবে  মিশন নির্মল বাংলা - আন্দোলন কর্মসূচির মাধ‍্যমে গ্রাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক,জেলা ও রাজ‍্য নির্মল হিসাবে ঘোষিত হয়েছে পূর্বেই।বাড়িতে বাড়িতে নির্মিত হয়েছে শৌচাগার।সেই শৌচাগার যাতে প্রত‍্যেককেই ব‍্যবহার করেন তার জন্যও সরকারি ভাবে সচেতন মূলক প্রচার করা হয়েছিল সর্বস্তরে সামাজিক ভাবে।



  আর নির্মল স্বীকৃতিকে ধরা রাখার জন্য বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে- পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তা ও প্রতিটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ ও ব‍্যবস্থাপনায়।তেমনই ভাবে- মঙ্গলবার উখরিদ গ্রাম পঞ্চায়েতের পক্ষ হতে নির্মীয়মান পাচটি(৫) সুলভ শৌচাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল ১৫ই ফেব্রুয়ারী মঙ্গলবার । এদিন থেকেই এলাকার মানুষ জৈবিক প্রয়োজনে যা ব‍্যবহার করতে পারবেন।



 মঙ্গলবার অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি- অসিত কুমার বাগদী, জেলা পরিষদের দুই সদস্য- মহম্মদ অপার্থিব ইসলাম, বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ‍্যক্ষ- তপন কুমার ঘোষ, সগড়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান- শুভেন্দু পাল, উখরিদ গ্রাম পঞ্চায়েত প্রধান- বুদী বাগদী, উপপ্রধান- আসমাতারা বেগম,কৈয়ড় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান- শাজাহান মন্ডল, শাকারী-১. গ্রাম পঞ্চায়েত উপপ্রধান- সেখ জাহাঙ্গীর,বিভিন্ন স‌ংসদের সদস‍্য-সদস‍্যারা, সমাজসেবী- শ‍্যামসুন্দর সেন এবং সমাজকর্মী হবিবুর রহমান(চা৺দ), মীর সফি, রিপন মুন্সী সহ অন‍্যান‍্যরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...