এদিন দুপুরে হাওড়া গ্রামীণ পুলিশ সুপার অফিস ঘেরাও করে এস এফ আই ও ডিওয়াইএফআইএর কর্মীরা । তাঁরা মিছিল করে এসপি অফিসের সামনে আসেন। পুলিশের বিরুদ্ধে শ্লোগান তোলেন । আনিসের মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ দোষীদের শাস্তির উপযুক্ত তদন্ত ও আসল সব দোষীদের গ্রেফতারের দাবি তোলেন। তাঁরা এদিন ব্যানার নিয়ে মিছিল করেন। এই দিন এই কর্মসূচিতে অন্যান্য সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রচুর সংখ্যক কর্মী এদিন এখানে উপস্থিত ছিলেন। তাঁরা মিছিল করে পুলিশদের ধিক্কার জানান। হাওড়ার পাঁচলায় এসপি অফিস ঘেরাও হবে তার খবর আগাম ছিল পুলিশের কাছে। তাই পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল। তারা ব্যারিকেড করে ঘিরে রেখেছিল। অপরদিকে এদিন ভোরে ময়নাতদন্তের জন্য পুলিশ আনিসের বাড়িতে যান। কিন্তু আনিসের পরিবারের অভিযোগ তাঁরা চিঠি দিয়েছিলেন যে সোমবার সকাল দশটার সময় আনিসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য দেহ দেবেন।
আনিসের পরিবারের অভিযোগ তাহলে এখন কেন এসেছে পুলিশ? এরপর আনিসের পরিবার ও গ্রামবাসীরা পুলিশের উপর আরও ক্ষুব্ধ হয়। আনিসের পরিবার জানান, আমরা পুলিশের উপর আরও আস্থা হারালাম।
এদিন মিছিলে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। মিছিলে অংশগ্রহণকারীও এই প্রসঙ্গ তোলেন। অপরদিকে শুক্রবার টি আই প্যারোডে গ্রেফতার হওয়া দুজনকে পুলিশ কর্মীদের চিহ্নিত করতে পারেননি আনিসের বাবা। তাঁর অভিযোগ কেন যে উর্দিধারী পরিহিত পুলিশ কর্মী তার বুকের কাছে বন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল।তাকে দেখালে তিনি চিনতে পারবেন। তিনি প্রশ্ন করেন কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না ? মোটকথা আনিসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তাল হাওড়া।

