সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপী লাহিড়ীর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলী




অতসী দাস, শ্যামপুর:

আজ শ্যামপুর বুদ্ধদেব ভবনের সভাগৃহে, সদ্য প্রয়াত প্রবাদপ্রতিম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপী লাহিড়ীর স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করলেন, বঙ্গীয় কবি শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজিবী ফোরাম'এর সদস্যবৃন্দ। 



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ফোরাম'এর সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী, কার্যকরি সভাপতি অসিতবরন সাউ, প্রখ্যাত কবি মুক্তিপ্রসন্ন পাখিরা,কাশিনাথ মণ্ডল, কৃষ্ণা রায়চৌধুরী,দীননাথ সামন্ত,  শিপ্রা ঘোষ, রুমা পাঁজা,বৈদ্যনাথ মণ্ডল, চিত্রশিল্পী জী.প্রদীপ সহ আরও অনেকে।  



 প্রয়াত শিল্পীদের প্রতিকৃতিতে মাল্যদান ,পুষ্পার্ঘ নিবেদন, নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন উত্তম রায়চৌধুরী।  প্রয়াত শিল্পীদের স্মরণে অনুষ্ঠানে স্বরচিত সঙ্গীত পরিবেশন করেন বসুমতী দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরমের সভাপতি সত্যব্রত দাস।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...