অতসী দাস, গুটিনাগোড়ী:
শ্যামপুর এক ব্লকের গুটিনাগোড়ী আলোকতীর্থ বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দুশো জন স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীকে করোনার প্রতিষেধক কো-ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হলো। সেই সঙ্গেই ভ্যাকসিনের প্রথম ডোজ পেল বাইশ জন ছাত্রছাত্রী। পুরোদমে স্কুলের পঠন পাঠন শুরুর আগেই এই ভ্যাকসিনেশনের প্রক্রিয়ায় খুশি অভিভাবক গন সহ এলাকার মানুষ জন।

