সুবল গোপ, উত্তর দিনাজপুর,
আনিস খানের রহস্য মৃত্যুর প্রতিবাদে এবং মীনাক্ষী মুখার্জি সহ ছাত্র যুবদের নি:শর্ত মুক্তির দাবিতে সোমবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও মিছিল বের করা হয় সি পি আই এম চোপড়া ১ও ২নম্বর এরিয়া কমিটির পক্ষে।
মিছিলটি সি পি আই এম এর চোপড়া দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে চোপড়া থানার সামনে এসে পৌঁছায় এবং এরপর আনিস খানের রহস্য মৃত্যুর প্রতিবাদে এবং মীনাক্ষী মুখার্জি সহ ছাত্র যুবদের নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান
সি পি আই এম কর্মী সমর্থকরা। দলের নেতা কার্তিক শীল, যুবনেতা সামি খান, আনসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


