উলুবেড়িয়ায় পৌর প্রচারে বিধায়ক সহ একাধিক প্রার্থী



উলুবেড়িয়া, 

পৌরসভা নির্বাচনে জমজমাট প্রচার তৃণমূল কংগ্রেসের, উলুবেড়িয়া পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নিয়ে  ও বহু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে একাধিক এলাকায় নির্বাচনী প্রচার সারলেন। 



প্রচার শেষে প্রশ্নের জবাবে বিধায়ক বিদেশ রঞ্জন বসু বলেন আমি একজন খেলোয়াড় বহু ম‍্যাচে লড়াই করেছি,৩২জন খেলোয়াড় মাঠে নেমেছে এবার উলুবেড়িয়া পৌরসভা নির্বাচনে ৩২টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত। 


 বুধবার নির্বাচনী প্রচারে উলুবেড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ড,সুমন সাপুই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই জয়ের হাতিয়ার। ১৪নং ওয়ার্ডের মইনুদ্দিন মিদ্দে ওরফে বাদশা বলেন ব‍্যাপক জনসমর্থন রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতি। 


১নং ওয়ার্ডের মহিলা প্রার্থী ফিরোজা বেগম বলেন যে তিনি জয় ছাড়া কিছুই ভাবছেন না,১৩নং ওয়ার্ডের সৌমী রায়,৬নং ওয়ার্ডের কাথা ডেভিড রাও,৭নং ওয়ার্ডের সেখ হাফিজুর রহমান,২৮নং ওয়ার্ডের সমির উদ্দিন  মোল্লা ওরফে বাপী বলেন বিরোধীদের রাস্তায় মানুষের পরিষেবায় দেখা যায় না, কেবলমাত্র কাগজে কলমে আছে, নির্বাচনে ব‍্যাপক মানুষের সমর্থনে তৃণমূল কংগ্রেস ফিরে আসবে বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বহু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের  সঙ্গে নিয়ে একাধিক এলাকায় প্রচার  সংগঠিত হয়।
 সকল পদপ্রার্থী নির্বাচনে জয়ের বিষয়ে দুশো শতাংশ আশাবাদী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...