সংবাদদাতা, অন্ডাল :
পেট্রোল পাম্পে ভেজাল পেট্রোল বিক্রি অভিযোগে চাঞ্চল্য ছড়ালো এলাকায় । পাম্প বন্ধ করার দাবি জানান স্থানীয়রা । ঘটনাটি কাজোড়া মোড় এর একটি পেট্রোল পাম্পের ।
ঘটনা সুত্রে জানা যায় কাজোড়া মোড় এর একটি পেট্রোল পাম্পে বুধবার সকালে তেল ভরানোর পর একাধিক গাড়িতে দেখা দেয় সমস্যা । এক অ্যাম্বুলেন্স চালক জানান কাজোড়া মোড় এর ঐ পাম্পে তেল ভরিয়ে কিছু দুর যাওয়ার পর গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় । অন্যদের সাহায্য নিয়ে অ্যাম্বুলেন্স টি ফের পেট্রোলপাম্পে নিয়ে আসি । তেল পরীক্ষা করে দেখা যায় তাতে জল মেশানো রয়েছে । অন্ডাল থানা রোডের বাসিন্দা উমাকান্ত রাম-এর ও অভিজ্ঞতা এক-ই । তিনি জানান সম্প্রতি তিনি একটি নতুন বাইক কিনেছেন। এদিন কাজোড়ার পাম্পে বাইকে তেল ভরানোর পর বাইকের স্টার্ট এ সমস্যা হয় ।
বাইকটি স্থানীয় একটি গ্যারেজে নিয়ে গেলে গ্যারেজের মিস্ত্রি জানান পেট্রোলে জল মেশানো থাকায় এই সমস্যা হয়েছে । অন্য গ্রাহকেরাও একই অভিযোগ করেন । স্থানীয় তৃণমূল নেতা গৌতম মজুমদার বলেন এই পাম্পের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অনেক দিনের । পাম্পের তেল পরীক্ষা করে দেখার জন্য স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি ।

