রক্তদান আন্দোলনের অন্যতম পথিকৃত ৭৪ বারের রক্তদাতা প্রয়াত কামিনীরঞ্জন বালার স্মরণে রক্তদান শিবির হয়ে গেল। ফরাক্কার সেভেন ইউনিট ক্লাবের উদ্যোগে ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা ও ফিউচার ইন্ডিয়া ইনফোটেক কম্পিউটার সেন্টারের সহযোগিতায় রবিবার ৩১ জন রক্তবন্ধু রক্তদান করেন।
হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক মাইমুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ মানিকচন্দ্র সেন, ক্লাব সম্পাদক সঞ্জয় ভগৎ, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিলকুমার সাহা প্রমূখ।


