তৃণমূলের পঞ্চায়েতে তালা দিল তৃণমূল নেতা কর্মীরাই

 




মালদা- 

চাষিকে গলাধাক্কা, তৃণমূলের পঞ্চায়েতে তালা দিল তৃণমূল নেতা কর্মীরাই। শুরু হয়েছে তুমুল বিক্ষোভ।তাঁদের বিক্ষোভের জেরে চরম উত্তেজনা মালদার তুলশিহাটা গ্রাম পঞ্চায়েতে।দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে তালা ঝুলাল এলাকারই তৃণমূলের নেতা কর্মীরা।বিক্ষুব্ধ তৃণমূলীদের অভিযোগ গতকাল তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতে অঙ্গারমুনি গ্রামের এক চাষী রেজাউল করিম আরও কয়েকজনের সঙ্গে গ্রাম পঞ্চায়েতে কলা চাষের ব্যাপারে জানতে গেলে ওই এলাকারই সদস্য তাজামুল হক সেই চাষীদেরকে গলাধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বের করে দেয়। তার সঙ্গে সঙ্গে জেলা সভাপতি আব্দুর রহিম বকশি এবং হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেনের নামে গালিগালাজ করে। এর প্রতিবাদে বুধবার এলাকারই তৃনমূলের কর্মী-সমর্থকরা সকাল থেকে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়ে দেয়। চলে পঞ্চায়েতের সদস্যর বিরুদ্ধে স্লোগান।ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। ঘটনাস্থলে পুলিশ।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...