আসানসোলে ভোট লুটের অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বামেদের



সংবাদদাতা, অন্ডাল : 

আসানসোল পৌরনিগম ভোটে বেনিয়ম, সন্ত্রাস, ভোট লুটের অভিযোগে কাজোরা মোড়ে জাতীয় সড়ক অবরোধ ও কানাই বিক্ষোভ দেখানো সিপিএম । 
শনিবার সকাল থেকে শুরু হয়েছে আসানসোল পৌরনিগমের ভোট গ্রহণ প্রক্রিয়া । শুরু থেকেই বেনিয়ম, সন্ত্রাস, ভোট লুটের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা । 



গতকাল রাতে বাইপাসের ধারে ঘাঘরবুড়ি মন্দির সংলগ্ন একটি লজে বহিরাগতদের যত্নে ছড়িয়েছিল উত্তেজনা । বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছিলেন ভোট লুটের জন্য শাসকদল বহিরাগতদের জড়ো করেছে । আটক করে তাদের পুলিশ রাতে নিয়ে যায় থানা । বাম সহ বিরোধীদের অভিযোগ আজ বিভিন্ন ভোটকেন্দ্রে বসতে দেওয়া হয়নি তাদের এজেন্ট দের । প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না বলেও অভিযোগ তাদের ।


 এই অভিযোগে আজ সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত দু'নম্বর জাতীয় সড়কের কাজোড়া মোড় অবরোধ করে সিপিএম কর্মী সমর্থকরা । অবরোধের পর অন্ডাল থানাতেও বিক্ষোভ দেখায় তারা । সিপিএম নেতা তুফান মন্ডল জানান আসানসোলে ভোটের নামে প্রহসন চলছে । প্রশাসনের সহযোগিতায় শাসকদল তৃণমূল ভোট লুট করছে অবাধে । তার প্রতিবাদে-ই অবরোধ বিক্ষোভ বলে জানান তিনি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...