অন্ডাল রেল আধিকারিক এর কাছে পূনর্বাসনের দাবিতে বিক্ষোভ, ডেপুটেশন ব্যবসায়ীদের ।



সংবাদদাতা, অন্ডাল : 

পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করে অন্ডাল রেল আধিকারিকের ডেপুটেশন দিল ব্যবসায়ীরা । 
অন্ডাল রেল স্টেশন সংলগ্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় পাঁচ'শ থেকে 600 টি দোকান । রয়েছে একটি সবজি হাট ও । দোকানদারদের দাবি ত্রিশ, চল্লিশ বছর ধরে তারা এখানে দোকান করছেন । সম্প্রতি রেলের পক্ষ থেকে আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে তাদের দোকান খালি করে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয় । নোটিশ পেয়ে স্বভাবতই উদ্বিগ্ন ব্যবসায়ীরা । বৃহস্পতিবার নোটিশ প্রত্যাহার ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল করে রেল আধিকারিক এর কাছে ডেপুটেশন দিল তারা । বিক্ষোভকারীদের পক্ষে দিলিপ মাঝি জানান এখানে যারা দোকান করেন তাদের সকলের ঘর পরিবার রয়েছে । 



ব্যবসা করে-ই তাদের সংসার চলে । পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করলে পরিবারগুলি রাস্তায় এসে দাঁড়াবে । তাই বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন বলে দীলিপবাবু জানান ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...