অতসী দাস, আমতা:
আন্তর্জাতিক ভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন সহ নানান মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করল 'ঋ' এ ইউনিট অফ ক্রিয়েটিভ ক্যাম্প। এগারোতম বর্ষের এই অনুষ্ঠানটি, হাওড়া জেলার আমতার নিবেদিতা বহুমুখী মহিলা সংঘ ভবনের দ্বিতলে আয়োজন করা হয়। বাংলা ভাষা চর্চা সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন, ইব্রাহিম আনসারি,গোপাল বাগ,শিবশঙ্কর রায়,কালো মল্লিক, অলকেশ মণ্ডল,বিপ্রদাস চট্টোপাধ্যায়। আবৃত্তি ,অঙ্কন ,নৃত্য, সঙ্গীতের প্রতিযোগিতা ছিল এই অনুষ্ঠানের বিশেষ অঙ্গ।
