অতসী দাস, শ্যামপুর:
করোনা কাঁটায় বন্ধ ছিল স্কুলের দরজা। অন লাইন পড়াশোনায় মন বসছিল না।
দীর্ঘকাল পরে স্কুলে পা রাখতে পারা ছোট্ট পড়ুয়ারা আনন্দে আত্মহারা আজ । তাদের চোখেমুখে উচ্ছাস উপছে পড়ছে। যেন তারা কোন মিলন উৎসবে একত্রিত হয়েছে। জড়িয়ে ধরে প্রিতী বিনিময় ,করমর্দন থেকে হাসি, গান,হৈচৈ।
ইতি মধ্যেই বেজে গিয়েছে প্রার্থণা সঙ্গীতের ঘন্টা। ভাব গম্ভীর পরিবেশে প্রধান শিক্ষকা মন্দীরা মণ্ডল ঘোষনা করলেন, প্রার্থণা সঙ্গীতের পর আজ আমরা স্মরণ করব সদ্য প্রয়াত তিন কিংবদন্তী সঙ্গীত শিল্পী কে, শ্রদ্ধা জানাব তাঁদের অমর আত্মার প্রতি।লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপী লাহিড়ী, যাঁরা ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন।
শ্যামপুরের মোল্লাগ্রামের ,সৃষ্টির আনন্দে মেতে থাকা 'সৃষ্টি বিদ্যা নিকেতন ' ,ছোট্ট পড়ুয়াদের নিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করল তিন সদ্য প্রয়াত শিল্পীকে। নীরবতা পালন , গান ও শিল্পীদের অমর আত্মার শান্তি কামনার মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।


