মিড ডে মিল কর্মী ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ, কলকাতা




বেতন বৃদ্ধি সহ কয়েক দফা দাবিতে মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ সমাবেশ। রাজ্যপালকে স্মারক লিপি জমা দিয়ে অভিযোগ মিড ডে মিল কর্মীদের।

মিড ডে মিল কর্মীদের শ্রমিক স্বীকৃতি, বেতন বৃদ্ধি, উৎসবকালীন ভাতা,পেনশন, সামাজিক সুরক্ষার দাবি সহ কয়েক দফা দাবিতে আজ কলকাতায় বিক্ষোভ সমাবেশ করলেন । 
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার মিড ডে মিল কর্মীদের দাবি, প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত তাঁরা সারা বছরই মিড ডে মিল রান্নার কাজ করেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের বেতন দেওয়া হয় ১০ মাসের। এছাড়াও দীর্ঘদিন যাবৎ সামান্য বেতনে তারা পরিশ্রম করে যাচ্ছেন।
  এই সংগঠনের পক্ষ থেকে অভিযোগ -


বছরভর কাজ করেন, কিন্তু সরকারি কর্মী হিসেবে কোনও স্বীকৃতি নেই।

মিড ডে মিল কর্মীদের বেতন অতি সামান্য।

সামাজিক সুরক্ষার সুবিধা দেওয়া হয় না।

উৎসবকালীন কোন ভাতা নেই।

পিএফ- পেনশন নেই।

পাশাপাশি এবারের কেন্দ্রীয় বাজেটে মিডডে মিল প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছে। মাত্র ১৫০০টাকা বেতনে এ রাজ্যের মিড ডে মিল কর্মীরা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে(৮ম শ্রেণী পর্যন্ত) রান্নার কাজে নিয়োজিত।ফলে এই বাজেটে বরাদ্দ বাড়িয়ে  খাদ্যের গুণমান বৃদ্ধি ও কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে এবং সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ার শিক্ষালয়ে মিড ডে মিল পরিবেশনের ক্ষেত্রে যে অব্যবস্থা তৈরী হয়েছে -তা নিরসনের দাবিতে ৯ই ফেব্রুয়ারী এক বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনের ডাক দেয় AIUTUC অনুমোদিত সারা বাংলা মিডডে মিল কর্মী ইউনিয়ন।



 বেলা ১টা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এস এন ব্যানার্জী রোড হয়ে  মেট্রো চ্যানেলে পৌঁছায়।  এই সংগঠনের সহ-সভাপতি নিখিল বেরা নেতৃত্বে একদল প্রতিনিধি দল রাজ্যপাল এর নিকট দাবিপত্র সহকারে ডেপুটেশন দেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...