পুনর্বাসনের কোন ব্যবস্থা না করেই খনির কাজ শুরু করার বিরুদ্ধে এবং কয়লা প্রকল্পের DPR, শ্বেতপত্র প্রকাশের দাবিতে জনমত গড়ে তুলতে ঐ এলাকায় দলের প্রচার অভিযান। SUCI (C) বীরভূম জেলা সম্পাদক মদন ঘটকের নেতৃত্বে আজ ১৪ জনের একটি দল ডেউচা, মথুরাপাহাড়ি, হাড়মাডাঙ্গা, দেওয়ানগঞ্জ, হরিণসিংঙ্গা প্রভৃতি গ্রামগুলিতে প্রচার করে। আদিবাসীসহ বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন। আন্দোলনে অঙ্গীকারবদ্ধ হন, এলাকায় মিটিং, কমিটি গঠনে সম্মত হন।