সংবাদদাতা, অন্ডাল :
জনসাধারণ কে অঙ্গদানে উৎসাহিত করতে বাইকে চড়ে রাজ্য ভ্রমণে বের হলেন ইস্কো সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী জার্নাল সিং (৬৫) । মহতী কাজে তার পাশে দাঁড়িয়েছেন ইসকো হাসপাতালে ডাক্তার, কর্মীদের পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও ।
রক্তদানের মতো অঙ্গদান ও একটি মহান কাজ । সাম্প্রতিককালে রক্তদানে মানুষের মধ্যে সচেতনতা বাড়লেও অঙ্গদানের ক্ষেত্রে এখনো সেই স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায় না । অঙ্গ বিকল হলে অন্যের দেহের সচল অঙ্গের প্রয়োজন হয় । প্রয়োজনে তা না পেয়ে প্রতিদিন মৃত্যু হয় অসংখ্য মানুষের । এই মহতী কাজে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন বানপুর ইসকো কারখানার অবসরপ্রাপ্ত কর্মী জার্নাল সিং । এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে শনিবার বাইকে চড়ে রাজ্য ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি । রাজ্যের প্রতিটি প্রান্তে ঘুরে ঘুরে মানুষের মধ্যে অঙ্গদান বিষয়ে প্রচার ও সচেতনত তৈরি করাই তার ভ্রমণের উদ্দেশ্য বলে জানান তিনি । শনিবার বানপুর ইসকো হাসপাতাল থেকে তিনি বাইক নিয়ে যাত্রা শুরু করেন । এই কাজে জার্নাল বাবুর পাশে দাঁড়িয়েছে ইস্কো কারখানার চিকিৎসক, কর্মী ও কোল্ডফিল্ড সিটিজেন ফোরার্ম নামে একটি সংগঠন ও ।
সফরের জন্য সংস্থার পক্ষ থেকে এদিন জার্নাল বাবু কে একটি নতুন বাইক উপহার দেওয়া হয় । বাইটির চাবি তার হাতে দেন সংস্থার চেয়ারম্যান সুমিত বন্দ্যোপাধ্যায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকো হাসপাতালের চিকিৎসক সঞ্জয় চৌধুরী ( ডাইরেক্টর মেডিকেল সার্ভিস ) মহাশয় সহ অন্যরা ।

