সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :
গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার হল এক যুবকের মৃতদেহ । ঘটনাটি পাণ্ডবেশ্বর থানার শ্যামলা এলাকার । মৃত যুবকের নাম বুদ্ধদেব বাউড়ি (১৯) ।
শনিবার সকালে শ্যামলা গ্রাম সংলগ্ন শ্মশানের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বুদ্ধদেব বাউড়ি নামে এক যুবকের মৃতদেহ । স্থানীয়রা দেহটি প্রথম দেখতে পান । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডবেশ্বর থানার পুলিশ ।
দেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য । মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার খোট্টাডিহি গ্রামে একটি বিয়ে বাড়ি ছিল । বুদ্ধদেব গিয়েছিল সেই বিয়ে বাড়ি । রাত্রি এক'টা নাগাদ বাড়ি ফিরে সে । ভোরবেলায় শ্মশান সংলগ্ন এলাকায় গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

