নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
স্বাস্থ্যই সব। স্বাস্থ্য ভাল থাকলে মন প্রাণ সব ভালো থাকে। কিন্তু অনেক সময়েই মানুষের ব্যস্ততা ও অবহেলায় তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়না। আর যারা হোমে থাকে তাদেরতো স্বাস্থ্য পরীক্ষা করা আরও জরুরি ।
এবার সেই হোমের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হলো। জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ হুগলি এবং সংকল্প টুডের যৌথ প্রচেষ্টায় 16 ফেব্রুয়ারি চন্দননগর সাব কারেকশনাল হোমে এই স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা প্রচারের আয়োজন করা হয়েছিল। ডিএলএসএ হুগলির সেক্রেটারি বিচারক শ্রীমতি শর্মিষ্ঠা ঘোষের তত্ত্বাবধানে সংগঠিত হয়েছিল এই অনুষ্ঠান । সংশোধনাগারের সকল পুরুষ ও মহিলা বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
প্রেসারের পাশাপাশি সুগার, বডি স্ক্রিনিং, সচেতনতার পাঠও শেখানো হয়। শ্রীমতি শর্মিষ্ঠা ঘোষ, সচিব, ডিএলএসএ হুগলি আগামী দিনে জেলার সব সংশোধনাগারে এ ধরনের কর্মসূচি চালু করা হবে বলে জানান। এই স্বাস্থ্য পরীক্ষায় ডাঃ এম কোলের অবদান ছিল প্রধান। সহযোগী চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সিপি ভার্মা, ডাঃ রাজেশ কুমার রজক , ডাঃ অমিত ব্যানার্জী । এই সামাজিক অনুষ্ঠানে সহযোগী নার্স হিসাবে উপস্থিত ছিলেন বিশাকা, পূজা, নুদরত প্রমুখ।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন সুজিত, সানাউলা, রাজেস।।সংকল্প টুডে সেক্রেটারি ইমতিয়াজ ভারতিয়া সাংবাদিকদের জানান, আমাদের সংস্থা সাত বছর ধরে চিকিৎসা সেবা করছে এবং তা চালিয়ে যাবে। এদিনের অনুষ্ঠানটি তারই অঙ্গ বলে জানান তিনি।



