জী.প্রদীপ ,শ্যামপুর:
দেখে মনে হবে এ কোন আশ্রমিক বিদ্যালয়। মাঠেবসে ছেলেরা মন দিয়েছে লেখাপড়ায়।
আসলে তা নয়।পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে শ্যামপুর থানার সমস্ত স্কুলেই চলছে স্কুলের মাঠে বসে ক্লাস। অতিমারী করোনার কারনে দীর্ঘকাল পরে বিদ্যালয়ে শুরু হয়েছে পঠন পাঠন,অবলম্বন করা হয়েছে এই অভিনব পদ্ধতি।
গুটিনাগোড়ী আলোকতীর্থ বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানে রত অঙ্কের শিক্ষিকা অতসী রায় জানালেন, সমস্ত কোভিড বিধি মেনেই চলছে ক্লাস। আজ ভারতরত্ন লতা মঙ্গেশকরের আকস্মিক প্রয়ানের কারনে, তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে অর্ধদিবস ক্লাসের পর ছাত্র ছাত্রীদের ছুটি দেওয়া হবে। আগামী দিনগুলিতেও এভাবেই বিদ্যানিকেতনের খেলার মাঠে পঠন পাঠন নিয়মিত চলবে।
করোনা নিয়ে আমাদের লড়াই জারী থাকবে, সঙ্গে শিক্ষার বুনিয়াদ মজবুত করার লক্ষ্য।


