পৌর পরিষেবা সম্পর্কে আশাবাদী



মালদা:
 শহর কেন্দ্রিক ওয়ার্ড থাকা সত্ত্বেও রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল এককথায় পৌর উন্নয়ন থেকে বঞ্চিত ২৫ নম্বর ওয়ার্ডের গান্ধী পার্ক, চন্দন পার্ক সহ বেশ কিছু এলাকা। এলাকাবাসীদের অভিযোগ প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে বামেদের দখলে ছিল এই ওয়ার্ড। ইংরেজবাজার পৌরসভা তৃণমূলের থাকা সত্ত্বেও উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন তারা। তাই এবার তারা মা মাটি মানুষের সরকারের নেতৃত্বে উন্নয়ন দেখতে চাই ওয়ার্ড জুড়ে। ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি কর্মকারের নেতৃত্বে সেই স্বপ্নে আসা বেঁধেছেন গান্ধী পার্ক চন্দন পার্ক সহ উন্নয়ন থেকে বঞ্চিত ২৫ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকার মানুষজন।



 এই বিষয়ে ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি কর্মকার জানান, বিগত কয়েক বছর যাবৎ এই ওয়ার্ড  বামেদের দখলে থাকায় উন্নয়ন হয়নি। রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা, পানীয় জল না থাকায় এলাকাবাসীদের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে অভূতপূর্ব উন্নয়নে সাড়া দিয়েছেন এই ওয়ার্ডের বাসিন্দারা। তারা বুঝতে পেরেছেন পরিবর্তন চাই। তাই মানুষ এবার তৃণমূলের পাশে আছে। তিনি জেতার ব্যাপারে একশোভাগ আশাবাদী। কারণ নির্বাচনী প্রচারে তিনি যেখানেই যাচ্ছেন মানুষের ভালোবাসায় আপ্লুত হচ্ছেন। তার পাশাপাশি তৃণমূল প্রার্থী কাকলি কর্মকার আরো অভিযোগ করেন, বিজেপি বিধায়ক কে এলাকায় দেখা যায়নি কোনদিনও। অথচ এখন ভোট আসায় তাকে প্রচার করতে দেখা যাচ্ছে। তবে ২৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ সবটাই বুঝতে পারছেন বিজেপি,কংগ্রেস সিপিএম বলে এই ওয়ার্ডে কেউ থাকবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে উন্নয়ন পৌঁছে যাবে এই ওয়ার্ডের প্রতি ঘরে ঘরে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...