গৌতম নন্দী,জগৎবল্লভপুর:
জগৎবল্লভপুর উচ্চ বিদ্যালয়। হুগলী গেজেট অনুযায়ী হাওড়া তথা পশ্চিমবঙ্গের অতি প্রাচীনতম বিদ্যালয়। যেটি স্থাপিত হয়েছিল ১৮০৬ খৃস্টাব্দে। প্রগঙ্গত উল্লেখযোগ্য একটি সময়ে এই জগৎবল্লভপুর ছিল হাওড়া জেলার ভরকেন্দ্র।বিদ্যালয়ের কাছেই ছিল মুনসেফ কোর্ট,ও ডি.এম বাংলো।এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন নেতাজী সুভাষচন্দ্রবসুর সহপাঠী ও স্বাধীনতা সংগ্ৰামী সত্যপ্রসন্ন গুহ মহাশয়।
যদিও পরবর্তী কালে স্বাধীনতা আন্দোলনের সাংগঠনিক কাজে অধুনা বাংলাদেশের বরিশালে তিনি চলে যান,এবং বরিশাল টাউন স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করেন। পরম্পরা মেনে, আজ নবী দিবস ও সরস্বতী পূজার প্রীতিভোজ অনুষ্ঠিত হল জগৎবল্লভপুর উচ্চবিদ্যালয়ে। এই আনন্দ উৎসবে যোগদিয়ে বাঁধনহারা আনন্দে ভাসল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।

